News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটে মৌচাক জয়ে শুরু চাম্পামুড়া কোচিং সেন্টারের
Image

সিনিয়র মহিলা ক্রিকেটে মৌচাক জয়ে শুরু চাম্পামুড়া কোচিং সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে দারুণ সূচনা চাম্পামুড়া কোচিং সেন্টারের। ডে ম্যাচ। সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরার ক্রিকেট এসোসিয়েশন। আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি আসরের মতোই চামপামুড়া কোচিং সেন্টার ৫ উইকেটের ব্যবধানে লাল মৌচাক কোচিং সেন্টারকে পরাজিত করেছে। মূলতঃ এই জয় দিয়েই চাম্পামুড়া কোচিং সেন্টারেরও লিগ সূচনা। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকাল ন-টায় ম্যাচ শুরুতে মৌচাক কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ৪৪ ওভারে নয় উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। অনিবার্য কারণে ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ৪৪ করা হয়েছে। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া কোচিং সেন্টার ৪১.৪ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। মৌচাক ক্লাবের বিজলী দাস সর্বাধিক ২৫ রান পেলেও চাম্পামুড়ার মোনালি শর্মা (২৫) ও গিয়া মন্ডল (২৩) এর ব্যাটিং দলকে জয় এনে দেয়। বোলিংয়ে গিয়া মন্ডল ১৪ রানে ৪টি উইকেট তুলে নিয়ে দারুন পারফরম্যান্স দেখায়। ব্যাটে বলে দুর্দান্ত খেলে গিয়া মন্ডল প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া চাম্পামুড়ার পূজা দাস তিনটি এবং মৌচাকের অনিমা মুরাসিং দুটি উইকেট পেয়েছিল।

 লাল বাহাদুরের প্রিয়াঙ্কা নোয়াতিয়া সর্বাধিক ৪৯ রান পেলেও তরুণ সংঘের অস্মিতা দেবনাথ ৪৬ রান সংগ্রহ করে দলের স্কোর এগিয়ে রাখে। লাল বাহাদুরের অন্তরানী নোয়াতিয়া ২৭ রান পেয়েছিল। তরুণ সংঘের ঝুমকি দেবনাথ ১৫ রানে দুটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া পৌলমী পাল এবং লাল বাহাদুরের রিফু দেববর্মাও দুটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top