News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে লীগ অভিযান শেষ করে তৃতীয় স্থান পেলো ব্লাডমাউথ ক্লাব
Image

জয় দিয়ে লীগ অভিযান শেষ করে তৃতীয় স্থান পেলো ব্লাডমাউথ ক্লাব

জে সি সি-‌২৩০/‌৯

ব্লাডমাউথ-‌২৩৩/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় স্থান দখলের স্বপ্ন অধরা রইলো ব্লাডমাউথ ক্লাবের। রান রেটে পিছিয়ে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সৌরভ দাসের দলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে দীপক ভাটনাগরের দল ব্লাডমাউথ ২ উইকেটে পরাজিত করে বিশ্বজিৎ পালের দল জে সি সি-‌কে। প্রথমে ব্যাট নিয়ে জে সি সি-‌র গড়া ২৩০ রানের জবাবে ব্লাডমাউথ ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং এর সার্ভিস যদি আসরে দল পেতো তাহলে ফলাফল আরও ভালো হতো এমনই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। প্রসঙ্গত:‌ আই পি এলে রাজস্থান রয়েলসের শিবিরে রয়েছেন মণিশঙ্কর। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে জে সি ইস নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩০ রান করে। দলের পক্ষে শুভম ঘোষ ১২১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৭৯, রিমন সাহা ৭৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, অভিনব ভাট ৬১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ এবং পারভেজ সুলতান ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ব্লাডমাউথের পক্ষে দলনায়ক সৌরভ দাস ৩৫ রানে ৩টি এবং সানি সিং ৩৬ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৪৩.‌৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রবি কার্তিকেয়া ৮০ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৮,বিক্রম কুমার দাস ৬৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৬২, নিরুপম সেন চৌধুরি ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং জয়দীপ ভট্টাচার্য ১০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। জে সি সি-‌র পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ ৪৬ রানে ৩টি, পারভেজ সুলতান ৩০ রানে এবং অভিনব ভাট ৩৪ রানে ২ টি উইকেট দখল করেন।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top