News Flash

Image

ধর্মনগরে বিশ্ব নাটক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মার্চ:  উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সংস্কৃতির অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত। সুস্থ সংস্কৃতির বিকাশে ধর্মনগরের স্থানীয় বিধায়ক সহ সংস্কৃতি প্রেমে মানুষজন নানা প্রয়াস জারি রেখেছেন। ধর্মনগরে বিশ্ব নাটক দিবস পালিত হলো অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে।২৭ মার্চ  বুধবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে বিশ্বনাট্য দিবস মহা ধুমধাম সহকারে পালিত হল।

এই অনুষ্ঠানের শুরুতেই নাট্য জনের পদযাত্রা এবং শিশুদের যেমন খুশি তেমনি সাজো প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সন্ধ্যা ছয়টায় শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। লোকসভা নির্বাচনের ডামাডোল বেজে যাওয়ায় রাজনৈতিক নেতাদের ব্রাত্য রেখে অনুষ্ঠান-পর্ব সম্পন্ন হয়।

উদ্বোধনী পড়বে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভীষ্ম গুপ্ত, বর্তমান নাট্য প্রতিভা সুমিত নাথ চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী। এই অনুষ্ঠানে ভীষ্ম গুপ্তকে বিশেষ নাট্য ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত করে ভূষিত করা হয়। শিশুদের যেমন খুশি সাজার প্রতিযোগিতায় শিশুরা এমন করে রংবেরঙের পোশাকে সজ্জিত হয়ে মঞ্চে উপস্থিত হয় যা উপস্থিত দর্শকদের মন জুড়িয়ে দেয়।

সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় শিশুদের প্রথম নাটক গোপালের বুদ্ধি। সাতটায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ঐক্যমঞ্চের অনু নাটক। সন্ধ্যা সাড়ে সাতটায় একা নাটক চিকন সুতার বাঁধন মানুষের মন জয় করে নেয়। সাড়ে আটটায় পথিক ড্রামা সোসাইটির চলচ্চিত্র প্রদর্শনী ডুবুরি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের  সমাপ্তি ঘটে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top