News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • স্বামী স্মরণাননন্দের স্মৃতির  উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধাঞ্জলি -নিবন্ধ
Image

স্বামী স্মরণাননন্দের স্মৃতির  উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধাঞ্জলি -নিবন্ধ

অনন্ত প্রস্থানের পথে স্বামী স্মরণানন্দ

-নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী

লোকসভা নির্বাচনের মহান পর্বের দৌড়ঝাঁপের মধ্যে এমন একটা খবর এল, যা মন ও চেতনার মধ্যে কিছু সময়ের জন্য যেন একটা স্থবিরতা এনে দিল| ভারতের আধ্যাত্মিক চেতনার প্রগাঢ় ব্যক্তিত্ব শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের সমাধিস্থ হওয়া যেন ব্যক্তিগত ক্ষতির মত| কয়েক বছর আগে স্বামী আত্মস্থানন্দজির মহাপ্রয়াণ, আর এখন স্বামী স্মরণানন্দজি’র অনন্ত যাত্রার পথে প্রস্থান করা, কত মানুষকে শোকসন্তপ্ত করে দিয়েছে| আমার মনও কোটি কোটি ভক্ত, সন্ত আর রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুসারীদের মতই দুঃখ ভারাক্রান্ত|

এই মাসের শুরুতে, আমার পশ্চিমবঙ্গ সফরের সময় আমি হাসপাতালে গিয়ে স্বামী স্মরণানন্দজি’র শারীরিক সুস্থতার খোঁজখবর নিয়েছি| স্বামী আত্মস্থানন্দজি’র মতই, স্বামী স্মরণানন্দজি নিজের সম্পূর্ণ জীবন আচার্য রামকৃষ্ণ পরমহংস, মাতা সারদা আর স্বামী বিবেকানন্দের চিন্তা-চেতনাকে বিশ্বজুড়ে সমর্পিত করেছেন| এই বার্তা লেখার সময় আমার মনে তাঁর সঙ্গে হওয়া সাক্ষাত, তাঁর সঙ্গে হওয়া কথাবার্তা, সেইসব স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠছে|

২০২০ সালের জানুয়ারি মাসে বেলুড় মঠে থাকার সময়, আমি স্বামী বিবেকানন্দজি’র কক্ষে বসে ধ্যান করেছিলাম| সেই সফরের সময় আমি স্বামী স্মরণানন্দজি’র সঙ্গে স্বামী আত্মস্থানন্দজি’র সম্পর্কে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছিলাম|

আপনারা জানেন যে, রামকৃষ্ণ মিশন আর বেলুড় মঠের সঙ্গে আমার কতুটুকু অন্তরঙ্গ সম্পর্ক ছিল| আধ্যাত্মিকতার এক কৌতূহলী জিজ্ঞাসু হিসেবে পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমি ভিন্ন ভিন্ন সন্ত-মহাত্মাদের সঙ্গে সাক্ষাত করেছি, অনেক স্থানে থেকেছি| রামকৃষ্ণ মঠেও আধ্যাত্মিকতার জন্য জীবন সমর্পিত করা যেসব সন্তদের পরিচয় পাওয়ার সৌভাগ্য হয়েছিল, তাঁদের মধ্যে স্বামী আত্মস্থানন্দজি এবং স্বামী স্মরণানন্দজি’র মত ব্যক্তিত্বরা ছিলেন| তাঁদের পবিত্র চিন্তাধারা আর তাঁদের প্রজ্ঞা আমার মনকে নিরন্তর সন্তোষ দিয়েছে| জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এইসব সন্তরাই আমাকে জনসেবাই ঈশ্বরের সেবার সত্য তত্ত্ব শিখিয়েছেন|

স্বামী আত্মস্থানন্দজি এবং স্বামী স্মরণানন্দজি’র জীবন, রামকৃষ্ণ মিশনের নীতি “আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ”-এর অনপনেয়  উদাহরণ|

রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষার প্রসার আর গ্রামীণ অগ্রগতির জন্য করা কাজগুলো থেকে আমরা সবাই অনুপ্রাণিত হই| রামকৃষ্ণ মিশন, ভারতের আধ্যাত্মিক চেতনা, শিক্ষার সশক্তিকরণ আর মানবিক সেবার সংকল্প নিয়ে কাজ করছে| ১৯৭৮ সালে যখন পশ্চিমবঙ্গে বন্যার বিভীষিকা দেখা দিয়েছিল, তখন রামকৃষ্ণ মিশন নিজের নিঃস্বার্থ সেবা দিয়ে সবার হৃদয় জয় করে নিয়েছিল| আমার মনে আছে, ২০০১ সালে কচ্ছ-এর ভূমিকম্পের সময় স্বামী আত্মস্থানন্দজি সেইসব প্রথম লোকেদের মধ্যে ছিলেন, যাঁরা আমাকে ফোন করে এটা বলেছিলেন যে, বিপর্যয় মোকাবিলার জন্য রামকৃষ্ণ মিশন সম্ভাব্য সমস্ত রকম সহায়তা করতে প্রস্তুত| তাঁর নির্দেশ অনুসারে, রামকৃষ্ণ মিশন ভূমিকম্পের সেই সংকটের সময় মানুষের প্রচুর সহায়তা করেছে|

বিগত বছরগুলোতে স্বামী আত্মস্থানন্দজি এবং স্বামী স্মরণানন্দজি বিভিন্ন পদে থাকার সময় সামাজিক ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন| যেসব মানুষ এইসব মহান ব্যক্তিত্বদের জীবন সম্পর্কে জানেন, তাঁদের অবশ্যই এটা স্মরণে থাকবে যে, এই মহান সন্তরা আধুনিক শিক্ষা, দক্ষতা ও নারীর ক্ষমতায়নে কতটা আন্তরিক ছিলেন|

স্বামী আত্মস্থানন্দজি’র বিশাল ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যের জন্য আমি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলাম, সেটা হচ্ছে, প্রতিটি সংস্কৃতি, প্রত্যেক পরম্পরা ও ঐতিহ্যের প্রতি তাঁর ভালবাসা ও সম্মান| এর কারণ হচ্ছে, তিনি ভারতের নানা প্রান্তে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং তিনি নিয়মিত ভ্রমণ করতেন| তিনি গুজরাটে থেকে গুজরাটি বলা শিখে গিয়েছিলেন| এমনকি আমার সঙ্গেও তিনি গুজরাটিতেই কথা বলতেন| তাঁর গুজরাটি ভাষা আমার অনেক ভালো লাগত|

ভারতের বিকাশ যাত্রার বিভিন্ন ক্ষেত্রে, আমাদের মাতৃভূমি স্বামী আত্মস্থানন্দজি, স্বামী স্মরণানন্দজি’র মত অনেক সন্ত-মহাত্মার আশীর্বাদপ্রাপ্ত হয়েছে, যাঁরা আমাদেরকে সামাজিক পরিবর্তনের নতুন চেতনা প্রদান করেছেন| এইসব সন্তরা আমাদেরকে একসঙ্গে থেকে সমাজের ভালোর জন্য কাজ করার দীক্ষা দিয়েছেন| এই তত্ত্ব শাশ্বত এবং ভবিষ্যত সময়কালে এই চিন্তাধারা বিকশিত ভারত আর অমৃতকালের সংকল্প-শক্তি হবে|

আমি আরও একবার গোটা দেশের তরফে এইসব সন্ত আত্মাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি| আমার বিশ্বাস যে, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ তাঁদের দেখানো পথকে আরও প্রশস্ত করবেন|

ওম শান্তি|.

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top