News Flash

  • Home
  • দেশ
  • কঙ্গনাকে আপত্তিকর মন্তব্য, সুপ্রিয়া শ্রীনাতেকে প্রার্থী করছে না কংগ্রেস
Image

কঙ্গনাকে আপত্তিকর মন্তব্য, সুপ্রিয়া শ্রীনাতেকে প্রার্থী করছে না কংগ্রেস

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.): লোকসভা নির্বাচনে সুপ্রিয়া শ্রীনাতেকে প্রার্থী করছে না কংগ্রেস। জানা গেছে, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়তে পারবেন না সুপ্রিয়া। কঙ্গনা রানাওয়াতের প্রতি কটূ মন্তব্যের জেরে এবার কংগ্রেসের টিকিটে সুপ্রিয়া শ্রীনাতের ভোটে লড়াই করা হচ্ছে না বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে লড়ছেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির প্রার্থী হিসেবে কঙ্গনার নাম ঘোষণা হতেই তাঁকে কটাক্ষ করেন সুপ্রিয়া। কঙ্গনাকে উদ্দেশ্য করে কটূ মন্তব্যও করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। কঙ্গনার প্রতি ওই ধরনের মন্তব্য করে কেন তাঁকে অপমানিত করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে জাতীয় মহিলা কমিশন। এমনকী নির্বাচন কমিশন যাতে সুপ্রিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করে, সে বিষয়েও জোরাল দাবি করা হয়।

যদিও সুপ্রিয়া পালটা দাবি করেন, তিনি কঙ্গনার প্রতি অপমানজনক কোনও মন্তব্য করেননি। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অ্যাকসেস বেশ কয়েকজনের কাছে থাকে। তাঁদের মধ্যে কেউ অভিনেত্রী তথা বিজেপি প্রার্থীর প্রতি অপমানজনক মন্তব্য করেছেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top