News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বর্মা
Image

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বর্মা

আগরতলা, ২৮ মার্চ : লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বর্মা মনোনয়ন জমা দিয়েছেন। এদিন আমবাসায় সুবিশাল রেলীর মাধ্যমে ধলাই জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুধাংশু দাস ,তিপরা মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মন সহ অন্যান্যারা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিনি জনগণের মধ্যে যেই পরিমান উৎসাহ প্রত্যক্ষ করেছি তাতে নিশ্চিত যে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করতে চলেছেন বিজেপির প্রার্থীরা।

তাছাড়া, তিপরা মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মন আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ১০০ শতাংশ বিজেপির জয় নিশ্চিত। এদিন তিনি বলেন, আগামীদিনে ত্রিপুরাকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপি, আইপিএফটি, তিপরা মথা একত্রে কাজ করবে।

তাঁর কথায়, ২৫ বছর ধরে সিপিএম জনজাতিদের বোকা বানিয়ে এসেছিল। সিপিএমের আমলে জনজাতিরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top