News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারী – মধুতী- রুপশ্রী দেববর্মার ৭৫ তম শহীদান দিবস পালন
Image

কুমারী – মধুতী- রুপশ্রী দেববর্মার ৭৫ তম শহীদান দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ: বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে তিন বীরাঙ্গনা কুমারী, মধুতী ও রুপশ্রী দেববর্মার ৭৫ তম শহীদান দিবস পালন করা হয়েছে। এদিন শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, নারী নেত্রী রমা দাস সহ অন্যান্যরা।

এদিনটির তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন আজ থেকে ৭৫ বছর আগে ১৯৪৯ সালে ২৮ মার্চ রাজ্যে সামন্ত রাজের শাসনের বিরুদ্ধে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে শহীদ হয়েছিলেন এই তিন বীরাঙ্গনা। আজ গোটা রাজ্যব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মহকুমায় এই দিনটি স্মরণ করা হয়েছে।

এদিকে দলীয় কার্যালয় তিন বীরাঙ্গনার উদ্দেশ্যে শহীদান দিবস পালনের পর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহাকুমা কমিটির পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন লোকসভা ও বিধানসভার উপ নির্বাচনে সিপিআইএম দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহবানে রাজধানী আগরতলায় এক রেলি অনুষ্ঠিত হয়। এদিনের এই রেলিতে নেতৃত্ব দিয়েছেন নারী সমিতির নেত্রী রমাদাস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিরিখে পরিবর্তন প্রয়োজন। সাধারণ মানুষের জনজীবন বিপন্ন। তাই বর্তমান শাসক দলকে ক্ষমতা থেকে সরাতে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top