News Flash

  • Home
  • দিনের খবর
  • বসিরহাটে নির্বাচনী প্রচারে সায় না পেয়ে তোপ শুভেন্দুর
Image

বসিরহাটে নির্বাচনী প্রচারে সায় না পেয়ে তোপ শুভেন্দুর

কলকাতা, ২৭ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বুধবার বসিরহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক সভা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সভা করার অনুমতি মেলেনি। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

প্রশাসন এবং শাসক দল তৃণমূলকে নিশানা করে শুভেন্দু এও বলেন ,’জঙ্গলরাজ চলছে। পিংলা, ক্যানিং সহ বিভিন্ন এলাকায় লোকসভা ভোটের আগে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, খুনের ঘটনা ঘটছে। গোটা বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে।’

এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করার অনুমতি চেয়েও অনুমতি না দেওয়ার অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী এবং তাঁর দল বিজেপি। পুলিশ প্রশাসনের তরফে অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন শুভেন্দু। শেষমেশ আদালতের নির্দেশে একাধিক রাজনৈতিক কর্মসূচি করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে।

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top