News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক স্কুল ছাত্রীর
Image

রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক স্কুল ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ : রেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক স্কুল ছাত্রীর। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার মনুঘাট এলাকায়। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই কান্নায় ভেঙে পড়েছেন তার মা ও বাবা।

ঘটনার বিবরণে জানা যায়, স্বস্তিকা দেওয়ান নামের ওই স্কুল ছাত্রী বুধবার স্কুলে যায় সকালে। কিন্তু তারপরে দুপুর নাগাদ বাড়িতে খবর আসে মনু রেল ব্রিজ এলাকায় রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। এই খবরের পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পায় স্বস্তিকার রক্তাক্ত মৃতদেহ। এতেই কান্নায় ভেঙে পরেন তার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। তবে কি কারণে আত্মহত্যা করেছে ওই ছাত্রী সে বিষয়ে স্পষ্টত কিছুই জানা যায়নি। তবে পরীক্ষায় খারাপ রেজাল্টের জন্যই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে সে বলে খবর।  

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top