ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে দারুণ সূচনা তরুণ সংঘেরও। ডে ম্যাচ। সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরার ক্রিকেট এসোসিয়েশন। আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি আসরের মতোই তরুণ সংঘ ৩০ রানের ব্যবধানে লাল বাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করেছে। মূলতঃ এই জয় দিয়েই তরুণ সংঘেরও লিগ সূচনা। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকাল ন-টায় ম্যাচ শুরুতে তরুণ সংঘ প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে লাল বাহাদুরের শুরুটা আশাপ্রদ হলেও শেষ রক্ষা করতে পারেনি। ৪৫.৪ ওভার খেলে ১৪১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। লাল বাহাদুরের প্রিয়াঙ্কা নোয়াতিয়া সর্বাধিক ৪৯ রান পেলেও তরুণ সংঘের অস্মিতা দেবনাথ ৪৬ রান সংগ্রহ করে দলের স্কোর এগিয়ে রাখে। লাল বাহাদুরের অন্তরানী নোয়াতিয়া ২৭ রান পেয়েছিল। তরুণ সংঘের ঝুমকি দেবনাথ ১৫ রানে দুটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া পৌলমী পাল এবং লাল বাহাদুরের রিফু দেববর্মাও দুটি করে উইকেট পেয়েছে।

সিনিয়র মহিলা ক্রিকেটে লালবাহাদুর জয় দিয়ে শুরু তরুণ সংঘের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















