News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলার  নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে বিস্তারিত জানালেন নবনির্বাচিত জেলা সভাপতি কাজল দাস
Image

উত্তর জেলার  নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে বিস্তারিত জানালেন নবনির্বাচিত জেলা সভাপতি কাজল দাস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ মার্চ: পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করার জন্য কার্যকর্তাদের সাথে একযোগে কাজ করবেন উত্তর জেলা  সভাপতি। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বিজেপি দল কতৃক নির্বাচিত নব জেলা সভাপতি কাজল দাস।

সামনেই লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয় যুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছে উত্তর জেলার কার্যকর্তারা। বুধবার বিজেপি দলের উত্তর জেলার  নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে এক সাংবাদিক  সম্মেলন করেন দলের নবনির্বাচিত জেলা সভাপতি কাজল দাস।

জেলা সদর ধর্মনগরের পদ্মপুর স্থিত ভারতীয় জনতা পার্টি দলের জেলা কার্যালয়ে বুধবার সন্ধ্যা ছটা নাগাদ নতুন দায়িত্বপ্রাপ্ত নব জেলা সভাপতি  ডাকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন দলের  নেতা জহর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন  উত্তর জেলা  সভাপতি জানান ভারতীয় জনতা পার্টির  উনার ওপর আস্থা রেখে  জেলা সভাপতি বানিয়েছেন। এই গুরু দায়িত্ব তিনি পালন করতে সদা সর্বদা সচেষ্ট থাকবেন।

  তাছাড়া আগামী  ২৬ শে এপ্রিল  পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব। সেটাতেও বিজেপি প্রার্থী  কিভাবে বিপুল ভোটে  জয়যুক্ত হয়,  সেই বিষয়ে সমস্ত কার্যকর্তাদের সহিত মিলিত হয়ে একত্রে প্রচেষ্টা চালিয়ে যাবেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top