News Flash

  • Home
  • খেলা
  • ফ্রেন্ডসকে ৭ উইকেটে হারিয়ে সুপার লিগ জমিয়ে তুলেছে ব্লাড মাউথ
Image

ফ্রেন্ডসকে ৭ উইকেটে হারিয়ে সুপার লিগ জমিয়ে তুলেছে ব্লাড মাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে ব্লাড মাউথ ক্লাব। ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে। প্রথম লীগে ৫ উইকেটে পরাজয়ের জবাব দিয়েছে ৭ উইকেটে জয় তুলে নিয়ে। এই জয়ের সুবাদে একদিকে যেমন সুপার লীগ বেশ জমজমাট পর্যায়ে পৌঁছেছে, অপরদিকে খেতাবের দাবিদারও হয়ে উঠতে পেরেছে। সংহতিকে অনেকেই চ্যাম্পিয়নের দাবিদার স্বীকৃতি দিয়ে রানার্স নিয়ে টানাপোড়েন ব্লাড মাউথ, স্ফুলিঙ্গ এবং ইউনাইটেড ফ্রেন্ডস এর মধ্যে। টি আই টি গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার তিন বল বাকি থাকতে ১৮৭ রানে ইনিংস শেষ করলে জবাবে ব্লাড মাউথের বিক্রম কুমার দাস এবং নিরুপম সেন চৌধুরীর দুরন্ত ব্যাটিংয়ে ৩৩.২ ওভার খেলে দুই উইকেট হারিয়েই ব্লাড মাউথ জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ইউনাইটেড ফ্রেন্ডস এর রজত দে ৪৮ রান পেয়েছিল। বোলিংয়ে ব্লাডমাউথের রবি কার্তিকেয় ৪৫ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া আকাশ ও সৌরভ দাস পেয়েছিল দুটি করে উইকেট।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top