News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুবিশাল র‍্যালির মাধ্যমে বিজেপি’র মনোনয়ন পত্র দাখিল
Image

সুবিশাল র‍্যালির মাধ্যমে বিজেপি’র মনোনয়ন পত্র দাখিল

আগরতলা, ২৭ মার্চ : সুবিশাল র‍্যালির মাধ্যমে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছেন। বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র পেশকে ঘিরে আগরতলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ , প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ হেভিওয়েট হেভিওয়েট নেতৃত্বরা।

তাছাড়া, বিপুল পরিমাণ কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই মনোনয়নপত্র দাখিলের মিছিলে দেখা গিয়েছে। মিছিলে দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

আজ বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য রওয়ানা দেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী দীপক মজুমদার। এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে রাজ্যে এসেছেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়ক সিং সাইনি এবং হারিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তাঁদের এমবিবি বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top