News Flash

  • Home
  • দেশ
  • ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি, অভিযোগ এএপি-র
Image

ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি, অভিযোগ এএপি-র

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি. স.) : ফের শিরোনামে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে অভিযোগ আম আদমি পার্টি (এএপি)-র।

আম আদমি পার্টির দাবি, যেহেতু মুখ্যমন্ত্রী ডায়াবেটিক রোগী, তাঁর সুগার লেভেল ওঠানামা করছে। তাদের বক্তব্য, ইডি হেফাজতে কেজরিওয়ালের সুগার লেভেল নেমে এসেছে ৪৬-এ। চিকিৎসকরা বলেছেন, সুগার লেভেল এত নিচে নেমে যাওয়া খুবই বিপজ্জনক। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বার্তা পড়ে শোনান তাঁর স্ত্রী। তিনি বলেন, ‘অরবিন্দজি একজন সত্যিকারের দেশপ্রেমিক, নির্ভীক ও সাহসী মানুষ। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।’ মুখ্যমন্ত্রী চিঠিতে বলেছেন যে, ‘আমার দেহ হয়তো কারাগারে রয়েছে, কিন্তু আত্মা আপনাদের সকলের মধ্যে রয়েছে। চোখ বন্ধ করুন এবং আমাকে আপনার চারপাশে অনুভব করবেন।’

প্রসঙ্গত, আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে ২১ মার্চ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে আদালতে হাজির করানো হলে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top