News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ১০ই জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা
Image

আগামী ১০ই জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ১০ জুনের মধ্যেই। এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে ২৪ এপ্রিল থেকে।

মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে চারটি কেন্দ্রে । একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্রে। মূল্যায়ন কেন্দ্রগুলি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চারটি কেন্দ্র হল কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল, বোধজং গার্লস এইচএস স্কুল, বিজয় কুমার গার্লস এইচএস স্কুল এবং বাণী বিদ্যাপীঠ।

এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্রে তা হল নেতাজি এইচ এস স্কুল এবং বড়দোয়ালী এইচএস স্কুল। পর্ষদ সভাপতি জানিয়েছেন, সাধারণভাবে পরীক্ষার খাতা দেখতে এক মাস সময় লাগবে। তাই চেষ্টা করা হবে ১০ জুনের মধ্যেই ফলাফল ঘোষণা করার।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top