News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপনির্বাচনের প্রচারে ৭ রামনগরের বিজেপি প্রার্থী দীপক মজুমদার
Image

উপনির্বাচনের প্রচারে ৭ রামনগরের বিজেপি প্রার্থী দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ:
৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কে কেন্দ্র করে মঙ্গলবার রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুর জেবি স্কুল মাঠে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রামনগর কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার। এদিন সংখ্যালঘু কর্মী সমর্থকদের উপস্থিতিতে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন প্রয়াত সুরজিৎ দত্ত রামনগর এলাকা নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তিনি অসুস্থ থাকায় তা সম্পূর্ণ করতে পারেনি। এই অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য রামনগরবাসি যেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন। সুরজিৎ দত্তের চিন্তা ধারাকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে তিনি কাজ করতে চান বলে জানিয়েছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top