News Flash

Image

যান দুর্ঘটনায় মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মার্চ:হোলির দিন ধর্মনগরের বিভিন্ন স্থানে পুলিশের কঠোর নজরদারি থাকলেও তারই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ২৯ বছরের যুবক রিপন দেবনাথ। তার বাড়ি চারুবাসাতে। রিপন দেবনাথ পালসার টিআর০৫ই ৪৭৮২ নম্বরের বাইক নিয়ে রাধাপুরে দ্রুতগতিতে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এবিষয়ে ধর্মনগর থানার ওসি জানান হোলি থাকায় ধর্মনগরের সর্বত্র প্রচন্ড নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলেও এরই মাঝে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ২৯ বর্ষীয় রিপন দেবনাথ। উত্তর জেলা হাসপাতালের মর্গে মৃতদেহ রাখা হয়েছে ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ জানায়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top