News Flash

Image

মা উড়ালপুলে এক যুবকের দেহ উদ্ধার

কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : হোলির দিন মা উড়ালপুলের উপর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোড থেকে পার্ক সার্কাসের দিকে যে উড়ালপুল গিয়েছে, তার উপরেই সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। তাঁর দেহ উড়ালপুলের উপর মুখ থুবড়ে পড়েছিল। তবে ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

ওই যুবকের দেহ উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁর দেহ যেখানে পড়েছিল, তার পাশ থেকে একটি মোটরবাইকও উদ্ধার করেছে পুলিশ। যুবকের পোশাকে হোলির রঙ লেগেছিল। মাথায় আঘাতের চিহ্ন ছিল। মাথায় চোট লাগার কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে জায়গায় দুর্ঘটনা ঘটে, সেখানে কোনও সিসি ক্যামেরা ছিল কি না, তা-ও খুঁজে বার করতে তৎপর হয়েছে পুলিশ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top