News Flash

  • Home
  • দেশ
  • লন্ডনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে দুঃখপ্রকাশ নীতি আয়োগের প্রাক্তন সিইও-র
Image

লন্ডনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে দুঃখপ্রকাশ নীতি আয়োগের প্রাক্তন সিইও-র

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.): লন্ডনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করলেন নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, চেষ্টা কোচারের মত একজন উজ্জ্বল, বুদ্ধিমতী এবং সাহসী ছাত্রী খুব তাড়াতাড়ি চলে গেল। চেষ্টা আগে নীতি আয়োগের কর্মী ছিলেন।

উল্লেখ্য, দিনকয়েক আগে লন্ডনে ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক পিএইচডি পড়ুয়ার। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি করার জন্যে গত বছর সেপ্টেম্বরে লন্ডন পাড়ি দেন চেষ্টা কোচার নামে ওই ভারতীয় তরুণী। জানা গেছে, তিনি সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক সজোরে এসে ধাক্কা দেয় চেষ্টাকে। সেই সময়ে চেষ্টার সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রশান্ত। সাইকেল নিয়ে তিনি কিছুটা আগেই ছিলেন। স্ত্রীকে ট্রাকের ধাক্কা দিতেই তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন প্রশান্ত। কিন্তু চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, বছর ৩৩-এর চেষ্টা নীতি আয়োগে চাকরি করতেন। এরপর তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি করতে যান। নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত এক্স হ্যান্ডেল থেকে ভারতীয় পড়ুয়ার লন্ডনে দুর্ঘটনায় মৃত্যুর খবর শেয়ার করেছেন। দুঃখপ্রকাশ করেছেন প্রাক্তন সহকর্মীর মৃত্যুতে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top