News Flash

  • Home
  • দেশ
  • ইডি-র সদর দফতরে তলব চন্দ্রনাথ সিনহাকে
Image

ইডি-র সদর দফতরে তলব চন্দ্রনাথ সিনহাকে

কলকাতা, ২৫ মার্চ, (হি.স.): সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থা ইডি-র সদর দফতরে তলব করা হল।

তাঁর বাড়ি থেকে ৪১ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সূত্রের খবর, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে। এক্ষেত্রে আগামী ২৭ তারিখ তাঁকে ডাকা হয়ে থাকতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বীরভূমের বোলপুরে নীচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন এফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। সকাল থেকে শুরু হয়ে অনেক রাত পর্যন্ত চলে সেই তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই তল্লাশির সময়েই উদ্ধার হয় টাকা। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে বেশকিছু তথ্য বের করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সেই ফোনের বিষয়েই কথাবার্তা বলতে করতেই চন্দ্রনাথকে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই তদন্তেই মন্ত্রীর বাড়িতে পৌঁছন ইডি। তবে ইডি যখন পৌঁছয় তখন বাড়িতে ছিলেন না চন্দ্রনাথবাবু।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top