News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (আপডেট) মাছ ধরতে নিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে চার মৎসজীবী, উদ্ধার ৩ জনের মৃতদেহ 
Image

(আপডেট) মাছ ধরতে নিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে চার মৎসজীবী, উদ্ধার ৩ জনের মৃতদেহ 

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ মার্চ: ডুম্বুর জলাশয়ে ভয়ঙ্কর ঘটনা। শনিবার রাতে ডম্বুর জলাশয়ে ঘূর্ণিঝড়ের ফলে চার মৎসজীবী নিখোঁজ। আজ সকাল থেকে উদ্ধার কাজে নেমেছে গন্ডাছড়া অগ্নিনির্বাপক দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তাঁদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সকালেই। বাকি ৩ জনের মধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিকেলে।

জনৈক ব্যক্তি জানিয়েছেন, গতকাল রাতে
গন্ডাছড়া সদানন্দ পাড়ায় ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন চার জেলে। রাত ৯টা নাগাদ হঠাৎ ঘূর্নীঝড় আসে। তাতে ডম্বুর জলাশয়ে তলিয়ে গিয়েছেন চার জন মৎস্যজীবী। অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।আজ সকালে উদ্ধার কাজে নেমেছে গন্ডাছড়া অগ্নিনির্বাপক দপ্তর এবং ডিজেস্টার ম্যানেজমেন্টের কর্মীরা।

তিনি আরও জানিয়েছেন, হরি দাস(৪৫), প্রদীপ দাস(৪৬), জ্যোতিষ মল্লিক(৫০) এবং সঞ্জিত নন্দী। তাঁদের মধ্যে হরি দাসের মৃতদেহ উদ্ধার হয়েছে সকালে। বিকেলে জ্যোতিষ মল্লিক ও প্রদীপ দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা গভীর শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন তাদের পাশে সব সময় থাকবে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top