News Flash

Image

বার অ্যাসোসিয়েশনের ফলাফল ঘোষনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ: বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হল সংবিধান বাঁচাও মঞ্চ। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন সুব্রত দেবনাথ। সেক্রেটারি পদে জয়ী হয়েছেন কৌশিক ইন্দু এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন অমর দেববর্মা এবং উৎপল দেববর্মা। এছাড়াও দুটি প্যানেল থেকেই মোট ১০ জনকে এক্সিকিউটিভ কমিটিতে নিযুক্ত করা হয়েছে।

রিটার্নিং অফিসার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, এক্সিকিউটিভ কমিটির চারজন সদস্য সমপরিমাণ ভোট পাওয়ায় তাদেরকে একটি ইউনিটের মাধ্যমে এই কমিটিতে রাখা হয়েছে। তারা হলেন, অর্ঘ্য কুসুম পাল, অনির্বাণ লোধ, অর্পণ দাস, বৈশাখী চক্রবর্তী, দেবজিত বিশ্বাস, দিপ্তনু দেবনাথ, মনিশা মজুমদার, নিলাদ্রি মুখার্জি, পুলক সাহা, সৈকত রহমান, সৌরভ পণ্ডিত ও তরুন দে সরকার।

তিনি আরো জানান, এবারের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ভোটার ছিল ৫০০ জন। তারমধ্যে ৪৬৩ ভোটার এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও এবছরই প্রথম বারের মত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রিমোর্ট ভোটিং এর ব্যবস্থা ছিল। এই পরিষেবার মাধ্যমে বরিষ্ঠ আইনজীবি সমীর রঞ্জন বর্মন ও সম্পা দাস বাড়িতে বসেই তাদের ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সম্পন্ন হয়েছে এই ভোটগ্রহন প্রক্রিয়া। তারপরে শুরু হয় এই গননার কাজ। ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া। এক প্রকার শান্তিপূর্ন পরিবেশেই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে এদিন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top