News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা বহুজন সমাজ পার্টির
Image

উত্তর প্রদেশে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা বহুজন সমাজ পার্টির

লখনউ, ২৪ মার্চ (হি. স.): উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৬টিতে নিজেদের প্রার্থীদের ঘোষণা নাম করলো বহুজন সমাজ পার্টি। রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল।
জানা গেছে, সাহারানপুর থেকে প্রার্থী করা হয়েছে মাজিদ আলী, কৈরানা থেকে শ্রীপাল সিং, মুজাফফরনগর থেকে দারা সিং প্রজাপতি, বিজনৌর থেকে বীজেন্দ্র সিং, মোরাদাবাদ থেকে মহম্মদ ইরফান সইফি, রামপুর থেকে জিশান খান, সম্ভল থেকে সৌলত আলী, আমরহা থেকে মুজাইদ হুসেন, মিরাট থেকে দেবরিত ত্যাগী, বাঘপত থেকে প্রবীণ বানসাল, গৌতম বুদ্ধ নগর থেকে রাজেন্দ্র সিং সোলাঙ্কি, আঁওলা থেকে আবিদ আলী, পিলভিট থেকে আনিস আহমেদ খান প্রার্থী হয়েছেন। আর ৩ তপশিলি সংরক্ষিত আসন নাগিনা, বুলন্দশহর এবং শাহজাহানপুর থেকে প্রার্থী করা হয়েছে যথাক্রমে সুরেন্দ্র পাল সিং, গিরীশ চন্দ্র জাটব এবং দৌদরাম বর্মা।
উল্লেখ্য, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল ৮০ আসনের মধ্যে মাত্র ১৬ আসনে কেন প্রার্থীর নাম ঘোষণা করলো তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি নয়, শিক্ষাব্যবস্থার সংস্কারেই জোর দেওয়া উচিত: মায়াবতী

লখনউ, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top