News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংখ্যালঘু  ৪৪  পরিবারের ১৯০ জন ভোটারের বিজেপিতে যোগদান
Image

সংখ্যালঘু  ৪৪  পরিবারের ১৯০ জন ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,২৪  মার্চ: বিজেপি দলকে আরো শক্তিশালী করতে রবিবার বিশালগড়  মন্ডলের উদ্যোগে ছনপাড়ায় এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই দিনের সভায় বিশালগড় মন্ডল কমিটির ভারপ্রাপ্ত  সভাপতি তপন দাসের নেতৃত্বে সংখ্যালঘু  ৪৪ পরিবারের ১৯০ জন ভোটার কংগ্রেস ও সিপিএম  দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। 

এই সভায় তাদেরকে দলে বরণ করে নেন বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব।  বিজেপি বিশালগড়ের তুর্কি তরুণ বিধায়ক  সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হাতকে শক্ত করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসন জয় লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার স্বরূপ দেবেন।

বিজেপি তারই লক্ষ্যে পাহাড় সমতল এমনকি সংখ্যালঘু অধ্যুষিত সমস্ত জায়গায় কাজ  করে চলছে। বিজেপি দলের  উন্নয়নমুখী কার্যকলাপ দেখে বিরোধী দল ছেড়ে সংখ্যালঘু  মানুষ কাতারে কাতারে বিজেপির ছত্রছায়ায় এসে বিজেপির দলকে আরো শক্ত করছে বলেও জানান তিনি।

Releated Posts

জ্যোতিরাও ফুলের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনে

আগরতলা, ১১ এপ্রিল: ভারতবর্ষের প্রখ্যাত সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে-এর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে তাৎপর্যপূর্ণ…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ইছবপুরে জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশ্নের মুখে প্রশাসন

কৈলাসহর, ১১ এপ্রিল: ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায় কৃষিজমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top