News Flash

  • Home
  • দেশ
  • নববধূকে নিয়ে তমলুকে প্রচারে সিপিএমের সায়ন
Image

নববধূকে নিয়ে তমলুকে প্রচারে সিপিএমের সায়ন

পূর্ব মেদিনীপুর, ২৩ মার্চ (হি.স.) : সদ্যই বিয়ে সেরেছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসে জাঁকজমক করে বিয়ে সেরেছিলেন তাঁরা। শনিবার দেখা গেল সায়নের প্রচারে তাঁর সহধর্মিনী তমশ্রী দেবনাথকে। স্বামীর পাশে তাঁর এই লড়াই যোগ্য সঙ্গ দিলেন তিনি।

শুধু তমশ্রী নয়, ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। নবীন-প্রবীণ এই জুগলবন্দিতে এ দিন জমপেশ হয়েছিল তমলুকে বামেদের প্রচার। সায়ন বলেছেন,”সুজনদা আমার সঙ্গে প্রচারে এসেছেন এটা বাড়তি পাওনা। তৃণমূল বিজেপির নবীন প্রবীণ দ্বন্দ্ব। মারপিট, কুস্তোকুস্তি চলছে। আমাদের দলে এ সব হয় না কারণ আমরা আদর্শ ও মতাদর্শের জন্য লড়ি।” একই সঙ্গে স্ত্রী-র প্রচারে আসা নিয়ে সায়ন বলেন, ” ও তো আমার সহযোদ্ধা। এটা যুদ্ধক্ষেত্র। গণতন্ত্রের লড়াইয়ে পাশে এসেছে। ও নিজেও ইঞ্জিনিয়র। ও বোঝে বামেদের গুরুত্ব কতখানি।”

ভোটের আগে কার্যত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছেন প্রচারে। বাদ যায়নি সিপিএমও। এদিন তমলুক লোকসভা কেন্দ্রের কোলাঘাটের গোপালনগর থেকে মাছিনান বাজার পর্যন্ত প্রচার মিছিল করে লাল পার্টি। মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ করেন বাম প্রার্থী। রাস্তার দুপাশে থাকা সাধারণ মানুষের সাথে হাত মেলান। কথা বলেন। বাজারের মধ্যে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রচার করেন সায়ন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top