News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিবার নিয়ে যানদুর্ঘটনার শিকার এনআইটি এর অধ্যাপক
Image

পরিবার নিয়ে যানদুর্ঘটনার শিকার এনআইটি এর অধ্যাপক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চঃ পরিবার নিয়ে যানদুর্ঘটনার শিকার হলেন এনআইটি এর এক অধ্যাপক। ঘটনার গাড়িতে থাকা তিনজনই অল্পবিস্তর আহত হয়েছেন। ঘটনার বিবরণে প্রকাশ, আজ শনিবার বিকেলে সিপাহীজলা অভয়ারন্য এলাকায় এনআইটি-এর অধ্যাপক মিত্রবরুন সরকারের(৪২) নিজস্ব গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা তিনি নিজে, তাঁর স্ত্রী, ও কন্যা প্রত্যেকেই আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমরে মুচরে গেছে। সেখান থেকে তাদের সিপাহীজলা হাসপাতালে নিয়ে গেলে  সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের হাপানিয়া মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তাদের আঘাত গুরুতর না হলেও তিনজনই ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top