News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুক্তিবদ্ধ কর্মচারীদের দিয়ে নির্বাচনী কাজ করানোর অভিযোগ
Image

চুক্তিবদ্ধ কর্মচারীদের দিয়ে নির্বাচনী কাজ করানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যলি, ২৩ মার্চ: জাতীয় নির্বাচন কমিশন চুক্তিবদ্ধ কর্মচারীদের নির্বাচনের কাজে নিয়োগ করা যাবেনা বলে ঘোষণা করলেও লংতরাইভ্যলি মহকুমায় তা  মানা হচ্ছে না বলে অভিযোগ। উল্টো জেলাপ্রশাসক থেকে লংতরাইভ্যলি মহকুমায় নিরানব্বই শতাংশ চুক্তিবদ্ধ শিক্ষকদের নির্বাচনী কাজে নিয়োজিত করেছেন বলে চুক্তিবদ্ধ শিক্ষকদের অভিযোগ।

নির্বাচনের কাজ ছাড়াও চুক্তি বদ্ধ শিক্ষকদের বি,এল,ও, এবং ডি,ও এর দায়িত্ব দিয়ে রেখেছেন।চুক্তি বদ্ধ শিক্ষকদের অভিযোগ যে তাদের নিয়মিত কর্মচারীদের মতো সমস্ত কাজকর্ম করাচ্ছেন। কিন্তূ একপয়সা ডি,এ দেওয়া হয়নি, বেতন ভাতা বৃদ্ধি করেনি। স্কুলের গ্রুপ-ডি, কর্মচারীরা যে বেতন ভাতা পান তার অর্ধেক ও বেতন চুক্তিবদ্ধ শিক্ষকদের দেওয়া হয়না।

তাদের নিয়মিত কর্মচারীদের মতো সমস্ত কাজ কর্ম করিয়ে তাদের নিয়মিত পর্যন্ত করা হচ্ছেনা।অথচ সামান্য বেতন ভাতা দিয়ে সমস্ত কাজ করাচ্ছেন। বহূ চুক্তিবদ্ধ শিক্ষক,শিক্ষিকা ষাটবছর পর চাকুরী থেকে অবসর নিয়েছেন। কিন্তু অবসর গ্রহনের পর কোনো অর্থরাশি পাননি।

চুক্তিবদ্ধ শিক্ষকদের নির্বাচনী কাজ থেকে অব্যহতি না দিলে তারা জাতীয় নির্বাচন কমিশন এর কাছে অভিযোগ জানাবেন বলে শিক্ষকদের পক্ষ থেকে জানিয়েছেন।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top