News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ – এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হরিনাম সংকীর্তন কৈলাসহরে
Image

শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ – এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হরিনাম সংকীর্তন কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ: প্রতিবছরের ন্যায় এবছরও কৈলাসহর মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। কৈলাসহর পানিচৌকি বাজার এলাকায় অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর আখরায় এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত ৪০ প্রহর হরিনাম সংকীর্তনের এবছর সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিয়েছে। এই ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে পাঁচ দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়।

আগামী ২৪ শে মার্চ মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অধিবাস কীর্তনের সূচনা হবে রাত্রি আটটায়। সেদিন বিকেল চারটা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করবে। উক্ত বিষয়ে কৈলাসহর পানিচৌকি বাজার এলাকায় অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর আখরায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান আয়োজক কমিটির সদস্যরা।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অসীম পাল,কোষাধ্যক্ষ বাবুল বিশ্বাস, শ্রীচৈতন্য মহাপ্রভুর আখড়ার  সম্পাদক প্রদীপ পাল চৌধুরী, কমিটির সভাপতি সুকুমার রায় এবং সহ-সভাপতি বাসু দেবনাথ ও কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য উত্তম দে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয় সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্রহণ করবেন। যেখানে অধিবাস করবে ধর্মনগরের রাধাগোবিন্দ সম্প্রদায়, পশ্চিমবাংলা থেকে শিবানী সম্প্রদায়,আগরতলা থেকে দয়াল ঠাকুর সম্প্রদায়, বাংলাদেশ থেকে অষ্টসখী সম্প্রদায় এবং পশ্চিমবাংলা থেকে মহানাম সম্প্রদায় ও কৈলাশসরের নিত্যানন্দ সম্প্রদায়, ২৯শে মার্চ হবে মহা প্রসাদ বিতরণ।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top