News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৫ বছর সিপিএমের রাজত্বে হাজারো কংগ্রেস কর্মী খুন হয়েছে, তারা কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে : বিপ্লব
Image

২৫ বছর সিপিএমের রাজত্বে হাজারো কংগ্রেস কর্মী খুন হয়েছে, তারা কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে : বিপ্লব

আগরতলা, ২১ মার্চ : ২৫ বছর সিপিএমের রাজ্ত্বে হাজারো কংগ্রেস কর্মী খুন হয়েছে, তারা কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে। আজ মাতাবাড়ি মন্ডলের নির্বাচনী জনসভায় সিপিএমের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে একথা বলেন পশ্চিম লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় মাটিতে আমার জন্ম হয়েছে, তাই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির তৈরী করার জন্য চেষ্টা করেছি। ত্রিপুরেশ্বরী শুধু মাতাবাড়ির মন্দির নয়, এটি ত্রিপুরাবাসীর উন্নয়নের মন্দির। কিন্তু দুঃখের বিষয়, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনের জন্য রাজ্যে দর্শনার্থীদের আগমন কমিউনিস্টরা কখনো চাইতনা।

তাঁর কথায়, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় প্রথম এক্সপ্রেসের নাম ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস করা হয়েছিল। কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার ছিল বলেই তা সম্ভব হয়েছিল। কিন্তু ত্রিপুরায় ২৫ বছর সিপিএমের রাজত্বে ত্রিপুরেশ্বরী মায়েরনামে এই উদ্যোগ নেয়নি।

তাঁর কটাক্ষ, রাজ্যে নির্বাচনের পর ৫ বছর সিপিএমের দেখা মিলত না। তারা শুধু নির্বাচনের সময় জনসম্মুখে আসত। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে ত্রিপুরায় সিপিএমের জমানা জব্দ হয়েছে। তারা কখনো কল্পনায় করতে পারেনি তাদের অবসান উদয়পুরের জামঝুড়িতে বাস করা ছেলের হাতেই হবে। তারা যাদেরকে প্রতিদ্বন্দ্বি ভাবত লোকসভা নির্বাচনে আজ তাদের সাথেই আঁতাত করেছে।

তাঁর দাবি, ২৫ বছর সিপিএমের রাজ্ত্বে হাজারো কংগ্রেসকর্মী খুন হয়েছে, তারা কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে। তাছাড়া, লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিপিএমের কাছে কোনো প্রার্থী নেই, তাই তারা কংগ্রেসের সাথে বন্ধুত্ব করে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছে।

এদিন শ্রী দেব সিপিএমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ৩০ বছর ধরে কংগ্রেস -সিপিএমের সরকার মিলে ত্রিপুরায় মানুষকে বোকা বানিয়ে এসেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ত্রিপুরাবাসীকে বোকা বানানো এত সহজ নয়। তাই জনগণ ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে সিপিএমকে উচিত শিক্ষা দিয়েছেন। বিপুল ভোটে রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top