News Flash

  • Home
  • দিনের খবর
  • স্টেশন, বিমানবন্দর থেকে রাজনৈতিক বিজ্ঞাপন সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের
Image

স্টেশন, বিমানবন্দর থেকে রাজনৈতিক বিজ্ঞাপন সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.): বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে অনুমোদনহীন রাজনৈতিক বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। পাশাপাশি এবার রেল স্টেশন ও বিমানবন্দরের মতো সরকারি সম্পত্তি থেকেও সমস্ত রাজনৈতিক পোস্টার সরিয়ে ফেলতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।

এক চিঠিতে কমিশন বলেছে, দেশের বহু জায়গায় এখনও অনুমোদনহীন রাজনৈতিক বিজ্ঞাপন দেখা যাচ্ছে বলে তাদের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। নির্দেশ অমান্য করাকে কমিশন, গুরুতর বিষয় হিসেবে দেখছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, সমস্ত সরকারি সম্পত্তি থেকে অনুমোদনহীন রাজনৈতিক পোস্টার সরানোর নির্দেশ কার্যকর করার জন্য বৃহস্পতিবার বিকেল পাঁচটা অবধি সময় দিয়েছে কমিশন।

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top