News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে : অতিশী, কটাক্ষ গোপালেরও
Image

ইডি বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে : অতিশী, কটাক্ষ গোপালেরও

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। তাঁর মতে, ইডি বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নতুন আবেদন প্রসঙ্গে বৃহস্পতিবার দিল্লির মন্ত্রী এবং এএপি নেত্রী অতিশী বলেছেন, “এটা খুবই স্পষ্ট যে, ইডি এখন আর স্বাধীন তদন্তকারী সংস্থা নয়। ইডি হল বিজেপির একটি রাজনৈতিক হাতিয়ার। এখন বিরোধীদের শেষ করতে ইডি-কে ব্যবহার করা হচ্ছে। তদন্তের অংশ হতে অরবিন্দ কেজরিওয়ালকে ইডি তলব করছে না, বরং তাঁকে গ্রেফতার করতে – যাতে তিনি নির্বাচনে প্রচার করতে না পারেন।”

এদিকে, ইডি-র সমালোচনা করেছেন দিল্লির মন্ত্রী গোপাল রাইও। গোপাল বলেছেন, “প্রথম দিন থেকেই এটা পরিষ্কার হয়ে গিয়েছে, ইডি জিজ্ঞাসাবাদ নিয়ে মাথা ঘামায় না। গত দুই বছর ধরে প্রশ্ন করা হচ্ছে, হাজার হাজার জায়গায় অভিযান চালানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কাছে কোনও প্রমাণ নেই। বারবার সমন পাঠানো হচ্ছে, যাতে অরবিন্দ কেজরিওয়ালকে কোনও না কোনও উপায়ে গ্রেফতার করা যেতে পারে। কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য আদালতে একটি আবেদন করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্তে যোগ দিতেও ইচ্ছুক ছিলাম।”

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top