News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে ২০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার
Image

পাচারকালে ২০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগরতলা, ২০ মার্চ : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ফটিকরায় থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে টিআর০৩আর০৫২৯ নম্বরের গাড়ি করে প্রচুর পরিমান নেশা সামগ্রী পাচার করা হবে। সেই মোতাবেক গতকাল রাতে ফটিকরায় চেবড়িচৌমুহনীতে পুলিশ ওই গাড়িটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, যার বাজার মুল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে। সাথে কামলাসাগরের বাসিন্দা নয়ন ভক্ত ও বিশ্রামগঞ্জের বাসিন্দা আব্দুল কালাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top