News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফর্ম ১২ডি-এর মাধ্যমে বাড়ি থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবার আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ
Image

ফর্ম ১২ডি-এর মাধ্যমে বাড়ি থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবার আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ: ফর্ম ১২ডি-এর মাধ্যমে নিজ নিজ বাড়িতেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন ৮৫ বছরের উর্দ্ধ প্রবীণ নাগরিক, দিব্যাঙ্গজন ও যারা কোভিড ১৯ এ আক্রান্ত। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

ফর্ম ১২ডি নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরবর্তী পাঁচদিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অথবা সহকারি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কেন্দ্রের এবং ৭ রামনগর বিধানসভার উপ-নির্বাচন কেন্দ্রের উপরিউক্ত ভোটাররা আগামী ২৫ শে মার্চ ২০২৪ এর মধ্যে সংশ্লিষ্ট বিএলওদের কাছে ফর্ম ১২ডি জমা করে ভোটদানের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, নির্বাচক নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। যে সকল নির্বাচক পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করবেন তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করতে পারবেন না।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top