News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলা শাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলা শাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্যে। বিভিন্ন জায়গায় আরক্ষা প্রশাসনের কর্মীরা ফ্ল্যাগমার্চ করছেন। রাজ্যের পশ্চিম জেলায়ও এর ব্যতিক্রম হয়নি। নির্বাচন ঘোষণার পর থেকেই এই ফ্ল্যাগমার্চ জারি রেখেছেন প্রশাসনিক আধিকারিকরা।

আজ সন্ধ্যায় রাজধানী আগরতলায় জেলা শাসক বিশাল কুমার এবং পুলিশ সুপার কিরণ কুমার কে এর নেতৃত্বে পুলিশ ও আধা সামরিক বাহিনীর এক ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা শাসক বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকরা নিরাপত্তা প্রদান করতে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করেছেন। সাধারণ যেন শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরণের ভয়ভীতি ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন জেলা শাসক বিশাল কুমার।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top