News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সেক্টর অফিসারকে আইন শিখালেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন
Image

সেক্টর অফিসারকে আইন শিখালেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন

ধর্মনগর, ১৯ মার্চ : সেক্টর অফিসারের কারণে ধর্মনগরে কিছুক্ষণের জন্য অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হল। লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে আজ নিয়ে তিন দিন হতে চলেছে। তারই মধ্যে কিছু সংখ্যক অতি উৎসাহী বাম মার্গীয় সেক্টর অফিসারের কারণে ধর্মনগরের পরিস্থিতি কিছু সময়ের জন্য অসন্তোষ বাতাবরণের সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সেক্টর অফিসার বিজিত সাহা রাস্তা ছেড়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে পতাকা রয়েছে তা দলীয় পতাকা হোক বা রামের পতাকা হোক সব খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। ঘটনা জানাজানি হতেই অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে খবর আসলে তিনি এলাকায় ছুটে গিয়েছেন।

একান্ত সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন জানিয়েছেন, অতি উৎসাহী এই বাম মর্গীয় সেক্টর অফিসার সুযোগ পেয়ে নিজেদেরকে একেবারে অতিরিক্ত আদর্শে দীক্ষিত করে যে রামের পতাকা মানুষের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গাছে লাগানো রয়েছে। এগুলিও খোলাতে ব্যস্ত হয়ে পড়েছে।

অধ্যক্ষ তাঁকে বলেন যদি কোন দলীয় পতাকা লাগানো থাকে তাহলে এগুলি খুলে নিয়েছেন কিন্তু কারোর বাড়ির ভেতরে ঢুকে মন্দিরের চূড়ায় বা বাড়ির রামের পতাকা খোলানোর অধিকার আপনার নেই। আইন যে পথে চলছে সেই সঠিক পথে আইনকে চালনা করতে দিন। আইনকে বিদ্রুপ ব্যাখ্যা দিয়ে অযথা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো। ধর্মনগরের মানুষের মধ্যে যে একটা শান্তি-শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব পরিবেশ বিরাজ করছে তাকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন।

Releated Posts

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল

আগরতলা, ৫ আগস্ট: গত ৩০ জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top