News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পৃষ্ঠাপ্রমুখ‌রাই ভারতীয় জনতা পার্টির মূল শক্তি, বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম : মুখ্যমন্ত্রী
Image

পৃষ্ঠাপ্রমুখ‌রাই ভারতীয় জনতা পার্টির মূল শক্তি, বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ মার্চ : পৃষ্ঠাপ্রমুখ‌রাই ভারতীয় জনতা পার্টির মূল শক্তি। বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম। আজ ২৮- তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, মোদী মানেই উন্নয়নের গ্যারান্টি। তাই আমাদের কর্তব্য লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুইটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা। তার জন্য আমাদের প্রত্যেক বুথে জয়লাভ করতে হবে।

তাঁর কটাক্ষ, পৃষ্ঠাপ্রমুখের মানে বুঝতে বুঝতে রাজ্যে সিপিএমের জমানা শেষ হয়ে গিয়েছে। বিগত সরকারের আমলে নির্বাচনের পর ত্রিপুরায় আতঙ্কের পরিবেশ বিরাজ করত। সিপিএম ত্রিপুরায় ২৫ বছর খুন, সন্ত্রাসের রাজনীতি করে গিয়েছিল। সিপিএমের আমলে তেলিয়ামুড়ায় অনেক কর্মীর খুন হয়েছে। আজ রাজ্যের কংগ্রেসের ঘর থেকে সিপিএমের পতাকা এবং সিপিএমের ঘর থেকে কংগ্রেসের পতাকা বের হয়। আজ বামগ্রেসের অশুভ শক্তির জোট হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়।

এদিন তিনি প্রত্যয়ের সুরে বলেন, আজ কার্যকর্তাদের ব্যাপক উৎসাহ দেখে তিনি নিশ্চিত যে আগের থেকে আরও বেশি শক্তি নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করতে চলেছে বিজেপি।

Releated Posts

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল

আগরতলা, ৫ আগস্ট: গত ৩০ জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top