News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশালগড় শাখার উদ্যোগে রক্তদান শিবির  ২১ মার্চ
Image

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশালগড় শাখার উদ্যোগে রক্তদান শিবির  ২১ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ:ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি এবং সিপাইজলা জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রক্তদান  শিবির। আগামী ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশালগড়  শুভদীপ হলঘরে অনুষ্ঠিত হবে এই শিবির। রক্তদান শিবির সফল করতে মঙ্গলবার বিকালে এসোসিয়েশনের মহকুমা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন জেলা কল্যাণ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি, বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: জে এম দাস, ডিসিএম প্রসেনজিৎ দাস, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক। সভাপতিত্ব করবেন এসোসিয়েশনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক।

সংগঠনের সম্পাদক খোকন ঘোষ জানান নির্বাচন চলাকালীন রক্তদান শিবির কম হবে। তখন রক্তের সংকট তৈরি হতে পারে। রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদান করার জন্য বিভিন্ন সংগঠন এবং সুনাগরিকের প্রতি আহবান জানিয়েছে ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন। যুব ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা সমীর দেববর্মা রক্তদান শিবিরে সকলের উপস্থিতি সহযোগিতা কামনা করেছেন।

ReplyForwardAdd reaction

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top