News Flash

  • Home
  • দিনের খবর
  • নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মঙ্গলে সুপ্রিম শুনানি
Image

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মঙ্গলে সুপ্রিম শুনানি

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি. স.): নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার সেই সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি করতে চলেছে দেশের শীর্ষ আদালত ৷ এখনও পর্যন্ত সিএএ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে আইন লাগু হওয়ার বিজ্ঞপ্তি জারির পরই তার ওপর স্থগিতাদেশ চেয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-সহ অন্যান্য একাধিক সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়। এছাড়াও আবেদনকারীদের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, তেমনই রয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সব আবেদনের শুনানি মঙ্গলবার একই সঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের রাজ্যে কার্যকর হবে না নাগরিকত্ব সংশোধনী আইন। যদিও সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, আইন কার্যকর করতে বাধ্য দেশের সব রাজ্য।

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top