News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের পাচারের পথে অবৈধ কাঠ উদ্ধার, তবে গ্রেপ্তারের কোনো খবর নেই
Image

ফের পাচারের পথে অবৈধ কাঠ উদ্ধার, তবে গ্রেপ্তারের কোনো খবর নেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ মার্চ:অবৈধভাবে চুরি করা কাঠের লগ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। ঘটনার বিবরনে জানা যায়, জেলা বনদপ্তরের আধিকারিক সমির দেবের কাছে মঙ্গলবার দুপুরে খবর আসে তালতলা এলাকায় বনদস্যুরা অবৈধভাবে গাছের লগ চুরি করেছেন। পাশাপাশি অবৈধভাবে বাজারে বিক্রি করে দিচ্ছেন।

এই খবর পেয়ে জেলা বনদপ্তরের আধিকারিক সহ চড়িলাম বনদপ্তরের কর্মীরা দ্রুত অভিযান চালাই তালতলা এলাকায়। তালতলা এলাকায় অভিযান চালানোর পথে বন দপ্তরের কর্মীরা দেখতে পান,  হঠাৎ ঘনিয়ামাড়া এলাকায় টিআর০১-জেড-১৬৩৬  নাম্বারের একটি গাড়ি করে বনদুস্যরা অবৈধ গাছের লগ পাচার করছিলেন। ঠিক সেই সময়ই জেলা বনদপ্তরের আধিকারিকের গাড়ি সহ বনকর্মীদের দেখতে পেয়ে অবৈধ গাছের লগবোঝায় গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে জেলা বনদপ্তরের আধিকারিক সমীর দেব সহ বনকর্মীরা গাড়ি বুঝাই অবৈধ গাছের লগ সহ গাড়িটি আটক করে নিয়ে যায় বনদপ্তরে অফিসে। ফের অভিযান চালানো হয় তালতলা এলাকায়। সেখানে অভিযান চালানোর পূর্বেই বনদুস্যরা বন কর্মীদের আসার আগাম খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে জেলা বনদপ্তরের আধিকারিকসহ বনকর্মীরা নাম্বারবিহীন একটি গাড়ি সহ জেনারেটর ও একটি সমিল মেশিন উদ্ধার করেছে। জানা যায় দীর্ঘদিন যাবত তালতলা এলাকায় বনদুস্যরা প্রতিনিয়ত অবৈধভাবে গাছের লগ চুরি করে বাঁকা পথে বাজারে বিক্রি করে যাচ্ছেন। জেলা বনদপ্তর আধিকারিক জানিয়েছেন উক্ত ঘটনাগুলির সাথে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top