News Flash

Image

অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে চুরি

আগরতলা, ১৮ মার্চ : আধুনিক চোরের থাবায় জর্জরিত ধর্মনগর বাসী। একের পর চুরিকান্ডে নাভিশ্বাস নাগরিকদের।চোরেদের দৌরাত্ম্য প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে ধর্মনগরে।এখন অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করছে চোরের দল।

জানা গিয়েছে, ধর্মনগরের রাজবাড়ী এলাকার এম বি ইউনিট রোডের বাসিন্দা সঞ্জয় কুমার দে গত শনিবার দুপুর দুইটা নাগাদ চিকিৎসার কারণে শিলচর গিয়েছিলেন। সোমবার সকাল সাড়ে দশটায় সঞ্জয় কুমার দে বাড়িতে ঘুরে এসে দেখেন বাড়ির মূল ফটকটি বন্ধ থাকলেও পাশের ছোট গ্রিলের দরজাটি ভাঙ্গা।ভাঙ্গা দরজা দিয়ে এগিয়ে আসতে দেখতে পায় এই দরজা দিয়ে কেউ প্রবেশ করে ভেন্টিলেটর খুলে ঘরের ভিতরে প্রবেশ করে সঞ্জয় কুমার দে এবং তার স্ত্রীর লকার দুটোই ভেঙ্গে লুটে নিয়ে গেছে।

সঞ্জয় বাবু জানিয়েছেন, ঘরে নগদ ২০ থেকে ২২ হাজার টাকা ছিল যা চুরি হয়ে গেছে। ঘরে সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ থাকলেও দেখা যায় যে ভোর চারটা এগারো মিনিট থেকে চারটা ২৩ মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ছবিগুলো সব ডিলিট করা। অর্থাৎ সিসিটিভি ক্যামেরা ছবি ডিলিট করতে হলে যে পাসওয়ার্ড দরকার চোরের দল পাসওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পিছপা হয়নি। তাই সিসিটিভি ক্যামেরা লাগিয়েও নিরাপত্তা নেই বলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top