News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যে কোনও মূল্যে বিজেপিকে হারানো হোক, মনেপ্রাণে চাইছেন বরিষ্ঠ আইনজীবি পুরুষোত্তম
Image

যে কোনও মূল্যে বিজেপিকে হারানো হোক, মনেপ্রাণে চাইছেন বরিষ্ঠ আইনজীবি পুরুষোত্তম

আগরতলা, ১৮ মার্চ : রামনগর উপনির্বাচনে যে কোনও মূল্যে বিজেপিকে হারানো হোক। মনেপ্রাণে চাইছেন তেইশের বিধানসভা নির্বাচনের বাম সমর্থিত নির্দল প্রার্থী বরিষ্ঠ আইনজীবি পুরুষোত্তম রায় বর্মন। তিনি উপনির্বাচনে বামপ্রার্থী সিপিএমের রতন দাসকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ইন্ডি জোটকে সমর্থন করছেন বলে জানিয়েছেন।

এদিন তিনি বলেন, ইন্ডি জোটের প্রার্থীর সমর্থনে প্রচারে করা হবে। লোকসভা নির্বাচনে যে কোনও মূল্যে বিজেপিকে হারাতে হবে। লোকসভা নির্বাচন ভারতবর্ষের কাছে একটি অগ্নি পরীক্ষা।তাঁর দাবি, লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত না করা যায় দেশের সর্বনাশ হবে। তিনি আশাবাদী এই নির্বাচনে বিজেপির পরাজয় হবে।

প্রসঙ্গত, তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তের কাছে পরাস্ত হয়েছিলেন বাম সমর্থিত নির্দল প্রার্থী বরিষ্ঠ আইনজীবি পুরুষোত্তম রায় বর্মন। তিনি ৮৯৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ১৭,৪৫৫ ভোট পেয়েছিলেন , বাম সমর্থিত নির্দল প্রার্থী বরিষ্ঠ আইনজীবি পুরুষোত্তম রায় বর্মন ভোট পেয়েছিলেন ১৬,৫৫৮। তেমনি তৃণমূলের প্রার্থী পূজন বিশ্বাস ২,০৭৯ ভোট পেয়েছিলেন, ওই কেন্দ্রে নির্দল প্রার্থী দুলাল ঘোষ ভোট পেয়েছিলেন ১,০০৫টি এবং নোটাতে ভোট পড়েছে ৬৮৫টি।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top