বার্সিলোনা, ১৮ মার্চ (হি.স.) : লা লিগায় অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এল বার্সেলোনা। বার্সার হয়ে গোল করেছেন জাও ফেলিক্স, বরার্ট লেওয়ানডস্কি ও ফারমিন লোপেজ। রবিবার রাতে ঘরের মাঠে অ্যাটলেটিকো শুরুটা ভালো করেছিল। আক্রমণে যাচ্ছিল বারবার। কিন্তু প্রথমার্ধের ৩৮ মিনিটে ফেলিক্স এর করা গোলে(১-০) এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ব্যবধান(২-০) বাড়ান বার্সার ফরোয়ার্ড লেওয়ানডস্কি। চলতি মৌসুমে নিজের ১৩-তম গোলটি করেন এই পোলান্ড তারকা। এরপর ম্যাচের ৬৫ মিনিটে ফারমিন লোপেজ শেষ বলটি করেন। এই দারুণ জয় তুলে নিয়ে জিরোনাকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এল বার্সা। ২৯ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৬৪। আর সমান ম্যাচে ৭২ পয়েন্ট শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

লা লিগা : অ্যাটলেটিকোকে উড়িয়ে দুইয়ে বার্সেলোনা
Tags:
Releated Posts
সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…
পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী
ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু
কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…
তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং
কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…


















