News Flash

  • Home
  • দেশ
  • মতুয়া মহাসংঘের রাশ নিয়ে কাজিয়া গড়াল হাই কোর্টে
Image

মতুয়া মহাসংঘের রাশ নিয়ে কাজিয়া গড়াল হাই কোর্টে

কলকাতা, ১৮ মার্চ, (হি.স.): মতুয়া মহাসংঘের রাশ থাকবে কার হাতে, তা নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে মামলা করার অনুমতি দেন। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর দাবি করেন, বেআইনিভাবে মতুয়া মহাসংঘের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করেছেন শান্তনু ঠাকুর। থানায় অভিযোগ দায়ের করেন। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেয় পুলিশ। সেই দ্বন্দ্বের জলই গড়াল কলকাতা হাই কোর্টে। পুলিশ বেআইনিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেছে বলেই দাবি শান্তনুর।

মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চের দ্বারস্থ হন শান্তনু। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

দিল্লিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরই ২০১৯ সালে এই সংশোধিত নাগরকিত্ব আইন পাশ করানো হয়েছিল। কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কাটার পর চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে সিএএ লাগুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে ঠাকুর বাড়ি দুভাগে বিভক্ত।

সিএএ-কে হাতিয়ার করে ভোটপ্রচারে ব্যস্ত শান্তনু ঠাকুর। আবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন মমতাবালা ঠাকুর। সোমবারও সাংবাদিক বৈঠকে সিএএ-র কড়া সমালোচনা করেন। সিএএ বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাবেন বলেই দাবি তাঁর। এই সংঘাতের মাঝেই এবার মতুয়া মহাসংঘের রাশ নিয়েও চলছে জোর টানাপোড়েন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top