News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বি এস এফ – এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মৃতদেহ পাঠানো হল বাংলাদেশে
Image

বি এস এফ – এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মৃতদেহ পাঠানো হল বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ মার্চ: বি এস এফ – এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মৃতদেহ পাঠানো হল বাংলাদেশে। ভারত বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী এবং দুই দেশের পুলিশ আধিকারীকদের যৌথ বৈঠকের মাধ্যমে বাংলাদেশী পাচারকারীর মৃতদেহ বাংলাদেশ পুলিশ এবং পরিবারের হাতে তোলে দেওয়া হল।

মাগুরুলী ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে পাচারকান্ড সংঘটিত করতে গিয়ে ১৯৯ নং বিএসএফ ব্যাটালিয়ানের গুলিতে নিহত হয় বাংলাদেশি এক পাচারকারী।

বাংলাদেশী  পাচারকারীরা এক বিএসএফ জোয়ানকে লক্ষ্য করে প্রথমে আক্রমন শুরু করে। দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। যার ফলে গুরুতরভাবে আহত হয় ওই বিএসএফ জোয়ান।

সেই সময়ে বেশকিছু বাংলাদেশি দুর্বৃত্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারত অংশে প্রবেশ করে ওই বিএসএফ জোয়ানকে টেনে হিঁচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় অন্যান্য বিএসএফ জোয়ানরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে এবং ওই বিএসএফ জোয়ানকে বাংলাদেশীদের হাত থেকে রক্ষা করার জন্য বন্দুক থেকে গুলি ছুড়তে থাকে।

একটি গুলি বাংলাদেশী সীমান্ত  পাচারকারীর পায়ে লাগে। তার নাম পারভেজ মিয়া ওরফে সাদ্দাম হোসেন বলে শনাক্ত করা হয়। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া থানার অধীনে দশটেকি গ্রামে, তার পিতার নাম আছকির আলী। গুলিবিদ্ধ পাচারকারীর শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে যার কারণে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।বাংলাদেশী অন্যান্য অনুপ্রেবেশকারীরা পালিয়ে যায়।

আহত বিএসএফ জোয়ানকে চিকিৎসার জন্য কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতরভাবে আহত বিএসএফ জয়ানের কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধী চলছে।

এদিকে আজ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এক ফ্ল্যাগ বৈঠক হয়। তারপরেই নিহত পাচারকারী পারভেজ মিয়া ওরফে সাদ্দাম হোসেনের মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত করার পর কৈলাসহর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের পুলিশ, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর ইরানি থানার ওসি যতীন্দ্র দাসের উপস্থিতিতে পারভেজ মিয়া ওরফে সাদ্দাম হোসেনের মৃতদেহ বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মৃতদেহ সনাক্ত করতে সাদ্দাম হোসেনের পিতা আছকির আলী কৈলাসহর চেকপোষ্টে আসেন এবং তিনি সনাক্ত করেন যে মৃত যুবক ওনার ছেলে।

এই ব্যাপারে মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার জানান নিহত ব্যক্তি সীমান্ত পাচারকারী।ভারত সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে পাচারের কাজে নিয়োজিত ছিল এবং বিএসএফের উপর আক্রমন সংঘটিত করেছিল, বিএসএফ আত্মরক্ষায় গুলি চালালে তার মৃত্যু হয়।

Releated Posts

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

অস্থায়ী সাঁকোই ভরসা, সেতুর দাবিতে দীর্ঘদিনের অপেক্ষায় ধনচন্দ্র পাড়ার ৬০ পরিবার

আগরতলা, ১১ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবপুর এডিসি ভিলেজের প্রত্যন্ত ধনচন্দ্র পাড়ার প্রায় ৬০টি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার ২৭৫ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ১১ জুন: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিলোনিয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 11, 2026

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top