News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রীবাহী অটো উল্টে দুর্ঘটনার কবলে অটো চালক
Image

যাত্রীবাহী অটো উল্টে দুর্ঘটনার কবলে অটো চালক

আগরতলা, ১৬ মার্চ: যাত্রীবাহী অটো উল্টে দুর্ঘটনার কবলে অটো চালক। ঘটনা বামুটিয়ার গোছা মোড়া এলাকায়। আহত অটো চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাবুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে উনাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে।

শনিবার সকালে বামুটিয়া থেকে তালতলা যাওয়ার পথে গোছামোড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী অটোটি। রাস্তার পাশে পুরো উল্টে যায় এই অটোটি। স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন। উদ্ধার করেন আহত অটো চালককে। রক্তাক্ত অবস্থায় উনাকে উদ্ধার করে স্থানীয়রা বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর আঘাত বেশি হওয়ায় চিকিৎসকরা তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। তবে কিভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।

Releated Posts

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top