News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম জোন্যালের অধীনে ৮টি ভিলেজ কমিটি নিয়ে দশরাম বাড়ীতে নতুন সাইদ্রা তাহসা সাব-জোনাল অফিস উদ্বোধন
Image

পশ্চিম জোন্যালের অধীনে ৮টি ভিলেজ কমিটি নিয়ে দশরাম বাড়ীতে নতুন সাইদ্রা তাহসা সাব-জোনাল অফিস উদ্বোধন

আগরতলা, ১৬ মার্চ: আজ পশ্চিম জোন্যালের অধীন ৮টি ভিলেজ কমিটি নিয়ে দশরাম বাড়ীতে নতুন সাইদ্রা তাহসা সাব-জোন্যাল অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। মাঙ্গল প্রদীপ জ্বালিয়ে নবগঠিত সাব-জোন্যাল অফিসের শুভ উদ্বোধন করেছেন স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা।এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, এই সাব-জোন্যাল অফিস উদ্বোধনের ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণ হয়েছে। ৪০ বছর হয়েছে এডিসি গঠিত হয়েছে। এডিসি প্রশাসন হাজারের উপর বাজেট বরাদ্ধ ধরলেও রাজ্য সরকার এখনো হাজারের নিচে বাজেটের অর্থ অনুমোদন দিচ্ছে। যার ফলে এই অর্থ দিয়ে এডিসি এলাকার উন্নয়ন কাজকর্ম সঠিকভাবে করা যাচ্ছে না। বছরের পর বছর এডিসির বাজেটের অর্থ কোটি কোটি টাকা বকেয়া রয়ে গেছে।

তিনি আরো বলেন, এডিসির দুর্গম এলাকা জনজাতিদের জীবন যাত্রার মান আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে । ভারত সরকার, ত্রিপুরা সরকার সরকার তিপ্রা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তা বাস্তবায়িত হলে এডিসি এলাকার উন্নয়ন দ্রুত তরান্বিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি গনেশ দেববর্মা, অডিসির নর ট্যাক্স মুখ্যনির্বাহী আধিকারিক সুবল দেববর্মা।

উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যনির্বাহী সদস্য বুধু দেববর্মা, এডিসির অতিরিক্ত ভিলেজ কমিটির দপ্তরের প্রধান আধিকারিক মুক্তিপদ পাল, পশ্চিম জোন্যালের জয়েন্ট চেয়ারম্যান  বিশুরায় দেববর্মা সহ অন্যান্যরা। 

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top