News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি ও স্কুটি

আগরতলা, ১৬ মার্চ: নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি ও স্কুটি। গতকাল রাতে  কমলপুর পশ্চিম হালহালি এলাকার বাসিন্দা কেশব নম: গাড়ি ও অটোতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছেন।ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, গতকাল রাত অনুমানিক ১টা নাগাদ প্রতিবেশীরা হঠাৎ গাড়িতে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তাঁদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছে গাড়ির মালিক ও পরিবারের সদস্যরা। পরিবারে রোজগারের একমাত্র মাধ্যম ছিল গাড়িটি। সাথে সাথে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে।দীর্ঘ এলাকাবাসীর প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গাড়ি ও স্কুটি।

পরিবারের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা কেশব বিশ্বাস নামে এক যুবক ঘটনার সাথে জড়িত আছে। পূর্বের শত্রুতার জেরেই ওই ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ তাঁদের।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top