News Flash

  • Home
  • খেলা
  • সন্দীপের ভেলকিতে ব্লাডমাউথকে হারিয়ে জয়ে ফিরলো ইউ:‌ ফ্রেন্ডস
Image

সন্দীপের ভেলকিতে ব্লাডমাউথকে হারিয়ে জয়ে ফিরলো ইউ:‌ ফ্রেন্ডস

ব্লাডমাউথ-‌১০৪

ইউ: ফ্রেন্ডস-‌১০৫/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরলো ইউনাইটেড ফ্রেন্ডস। স্বপ্নের বোলিং। ডান হাতি অফ স্পিন বোলার সন্দীপ সরকার। সন্দীপের ভেলকিতে কুপোকাৎ ব্লাডমাউথ। তৃতীয় জয় পেলো ইউনাটে ফ্রেন্ডস। শুক্রবার ইউনাটেড ফ্রেন্ডস ৫ উইকেটে পরাজিত করলো ব্লাডমাউথ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাডমাউথের গড়া ১০৪ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সন্দীপ সরকার ৭ উইকেট পেয়েছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বিক্রম কুমার দাস শুরুটা ভালো করলেও সন্দীপের দাপটে দলের বাকি ব্যাটসম্যান-‌রা ২২ গজে তেমনভাবে মাথা তুলে দাড়াতে পারেননি। ব্লাডমাউথ ২৬.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে বিক্রম ৬৪ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬০ এবং নিরুপম সেন চৌধুরি ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে সন্দীপ সরকার ১৮ রানে ৭ টি এবং রজত দে ৪৭ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ইউনাটেড ফ্রেন্ডস ২৪.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অঙ্কিত প্রতাপ সিং ৪৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, তেজশ্বী জশোয়াল ১৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং বিশাল ঘোষ ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন।  ব্লাডমাউথের পক্ষে সানি সিং ২০ রানে ২ টি উইকেট দখল করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top