News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: কৃষিমন্ত্রী
Image

বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৫ মার্চ: কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজ অমরপুর কৃষি মহকুমার রাঙ্গামাটিতে গ্রামীণ কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ফসল বিক্রি করে কৃষকদের আয় দ্বিগুণ করতে হলে শুধুমাত্র চিরাচরিত পদ্ধতিতে চাষ করলেই চলবে না। এজন্য কৃষকদের সঠিক প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে অবহিত থাকতে হবে। এই কাজটি করার জন্যই এ ধরনের গ্রামীণ কৃষক জ্ঞানার্জন কেন্দ্র, কৃষক বন্ধু কেন্দ্র, সয়েল টেস্টিং সেন্টার গড়ে তোলা
হচ্ছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে কৃষকদের উন্নত প্রথায় চাষাবাদে প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত করা হবে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী কোনও জমি ফাঁকা না রাখার জন্য কৃষকদের পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস এই গ্রামীণ কৃষক জ্ঞানার্জন কেন্দ্রটি কৃষকদের খুবই উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ রুদ্রপাল। স্বাগত বক্তব্য রাখেন উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া।

অনুষ্ঠানে ২১০ জন কৃষকের হাতে স্প্রে মেশিন, ১৬ জনকে হর্টি টুলস এবং দেববাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়রাম স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের হাতে ফার্ম মেশিনারি ব্যাঙ্কের অন্তর্গত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা ও অমরপুর বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া উপস্থিত ছিলেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top