News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের নিরাপত্তাবৃদ্ধি, তদন্তে লালবাজারের বিশেষ টিম
Image

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের নিরাপত্তাবৃদ্ধি, তদন্তে লালবাজারের বিশেষ টিম

কলকাতা, ১৫ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার রাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতেই পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। এসএসকেএম-এর তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর মাথায় গভীরভাবে কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। নাকেও কেটে যায়। ফলে পড়েছে একাধিক সেলাই।

এই ঘটনার পরই তাঁর বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লালবাজারের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে বলে সূত্রের খবর।

মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে ধাক্কার কারণে পড়ে গেছেন বলে জানানো হয়েছে। এখন প্রশ্ন হল, তাঁকে কে ধাক্কা দেবে? রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতেই এভাবে চোট পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয় নিয়েও বিস্তর চর্চা চলছে। এরই মধ্যে জানা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এবং ঘটনার তদন্ত করে দেখতে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে লালবাজারের তরফে।

শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় লালবাজারের বিশেষ টিম। সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশনের কর্মীরা ছিলেন ওই দলে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের বয়ান রেকর্ড করেন। একই সঙ্গে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন তাঁরা। কালীঘাট থানার সঙ্গে যৌথভাবে তদন্ত করছে লালবাজার।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top